Thursday, April 2, 2026

রেলের নিয়োগে কোটি কোটির দুর্নীতি: বাতিল গোটা গ্রুপ-সি প্যানেল

Date:

Share post:

গোটা রেল ব্যবস্থাকে কার্যত কোমায় ঠেলে দিয়েছে বর্তমান রেলমন্ত্রক (Ministry of Railway)। একদিকে পরিষেবার হাল বেহাল। অন্যদিকে টিকিটের দামে নাভিশ্বাস যাত্রীদের। রেলে নিয়োগে ১.১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে এবার রেলের নিজেদের নজরদারিতেই উঠে এলো নিয়োগ দুর্নীতির তত্ত্ব। বাতিল (cancel) করে দেওয়া হল গ্রুপ-সি (Group-C) নিয়োগের পুরো প্যানেল।

রেলের গ্রুপ-সি (Group-C) নিয়োগের জন্য প্রতিটি ডিভিশনের আলাদা পরীক্ষা হলেও তা কেন্দ্রীয়ভাবে (Railway Recruitment Board) তত্ত্বাবধান করা হয়। এর আগেই এই নিয়োগের পরীক্ষায় বেনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি পূর্ব মধ্য ডিভিশনের কয়েকজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

এরপরই বুধবার রেলের তরফে সার্কুলার জারি করে গ্রুপ-সি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। রেলের সব ডিভিশনকে নির্দেশিকা দিয়ে জানানো হয় ৪ মার্চ পর্যন্ত গ্রুপ-সি (Group-c) স্তরে যে সব নিয়োগ বাকি রয়েছে, তা বাতিল (cancel) বলে ঘোষণা করা হল। এই নিয়োগ প্রক্রিয়া আবার পর্যবেক্ষণ করা হবে বলে সার্কুলারে জানানো হয়।

ইতিমধ্যেই রেলের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ১.১৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ২৬ রেল আধিকারিক। এই পরিস্থিতিতে প্রথমে নিয়োগ বাতিলের (cancel) পথে রেল। সেই সঙ্গে সার্কুলারে জানানো হল, যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো না হয়।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...