Monday, April 6, 2026

কিউইদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে চিন্তায় টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর

Date:

Share post:

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুরন্ত ছন্দে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। তবে তার আগে একটা বিষয় ভাবচ্ছে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে। বললেন, আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং থেকে বোলিং-ফিল্ডিং, সব জায়গায়তেই নিজের ফর্মে ভারতীয় দল। ক্রিকেট মহল ফাইনালে এগিয়ে রাখছে রোহিত শর্মার দলকে। তবে ফাইনালের আগে আত্মতুষ্টিতে যেতে নারজ গম্ভীর। বললেন, আমাদের আর একটা ম্যাচ হাতে। আমাদের আরও উন্নতি করতে হবে। ফাইনালে উঠে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, “ আন্তর্জাতিক খেলায় সব সময় উন্নতি করতে হয়। সব ঠিক করে ফেলেছি, এমন ভাবা উচিত নয়। আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি। দলের পারফরম্যান্সে আমি কখনই সন্তুষ্ট হতে পারি না। আমাদের হাতে আর একটা ম্যাচ আছে। আশা করি, সেই ম্যাচে সেরা খেলাটা খেলতে পারব। আমাদের আরও উন্নতি করতে হবে। মাঠে বেপরোয়া হতে হবে। আবার একই সঙ্গে মাঠের বাইরে বিনয়ী।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ক্রিকেটের আসল বিষয়টি হল, নিজের স্বচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে আসা। উন্নতির এটাই মন্ত্র। যদি সবাই নিজের স্বচ্ছন্দের জায়গায় থাকে, তাহলে এক জায়গায় আটকে যাব। এটাই আমি বিশ্বাস করি। ম্যাচের ফলাফলেও তার প্রমাণ। এই দলের কেউই সেই জায়গায় আটকে থাকতে রাজি নয়। সেটা কোচ হোক বা খেলোয়াড়। ভারতীয় ক্রিকেটের জন্য সেটা গুরুত্বপূর্ণ।“

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে ভারত। ফাইনালে সামনে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে কিউইদের হারিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই ধারাই ফাইনালে ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- ‘নিজের সেরাটা দিতে চাই’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে বিরাট মন্ত্রে কোহলি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...