Saturday, April 4, 2026

অসমে সংগঠন মজবুত করল তৃণমূল: ঘোষণা ২১ জেলা সভাপতির নাম

Date:

Share post:

ডবল ইঞ্জিন অসমে (Assam) রাজ্য প্রশাসনের ব্যর্থতায় শিকেয় নারী নিরাপত্তা থেকে কর্মসংস্থান। বারবার তার বিরুদ্ধে সোচ্চার হতেই সিএএ-র (CAA) ফতোয়া জারি করে অন্যায়ভাবে ডিটেনশন ক্যাম্পের পথে হাঁটতেও পিছপা হয়নি হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma) প্রশাসন। অসমের মানুষকে নিজেদের অধিকার ফিরিয়ে দিয়ে সুশাসনের প্রতিশ্রুতিতে অসমে নেতৃত্বদের আরও দায়িত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল (TMC)। সেই প্রক্রিয়ায় প্রথমে ঘোষণা করা হয়েছিল কোর কমিটি। এবার ঘোষণা করা হল জেলা সভাপতিদের নাম।

তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে অসমের ৩৫টি জেলার মধ্যে ২১টি জেলার জেলা সভাপতি ঘোষণা করা হল বৃহস্পতিবার। পশ্চিমে ধুবুরি থেকে পূর্বে তিনশুকিয়া, উত্তরে বাকসা, লখিমপুর থেকে দক্ষিণে করিমগঞ্জের জেলা সভাপতিদের (district president) নাম ঘোষণা করা হল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এই জেলা সভাপতিদের প্রয়াসে সর্বোতভাবে শুভ কামনা রয়েছে দলের।

এর আগে ছয় সদস্যের অসম প্রদেশ তৃণমূলের (Assam TMC) কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে রয়েছেন অসম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর, রাজ্যের বরিষ্ঠ সহসভাপতি (আহ্বায়ক) দুলু আহমেদ, রাজ্য সহসভাপতি ইজরায়েল নন্দা ও রাজ্য সাধারণ সম্পাদক তড়িৎ চট্টোপাধ্যায়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...