Saturday, March 14, 2026

‘যতদিন ধোনি খেলবেন আইপিএল-এ ততদিন ট্রফি জয় হবে না কোহলির’, বললেন প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

যতদিন আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনি খেলবেন ততদিন নাকি আইপিএল চ্যাম্পিয়ন হবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনটাই মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরসিবির ট্রফি জেতার ভবিষৎ নিয়ে এমনটাই বললেন তিনি। একবারও আইপিএল-এ ট্রফি জেতেনি বিরাট কোহলির দল। দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে আরসিবিকে।

পাকিস্তানের একটি টক শোয়ে প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদের সঙ্গে কথা বলছিলেন লতিফ। সেখানে শেহজাদ বলেন, “ যদি মহম্মদ আমির আরসিবি-র হয়ে খেলে তাহলেই ওরা আইপিএল জিততে পারবে।” তার উত্তরে রশিদ লতিফ বলেন, “যতদিন সিএসকে-র হয়ে ধোনি খেলছে তত আরসিবি-র ট্রফি জেতার কথা ভুলেই যাও।“ এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সমালোচনা কুড়াচ্ছে নেটিজেনদের।

এখনও পর্যন্ত আইপিএল-এর ট্রফি জয় করতে পারেনি আরসিবি। দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে বিরাটদের। নেতৃত্ব থেকে সরে আসেন বিরাট। তবে তাতেও ট্রফি জয় হয়নি বেঙ্গলুরুর। গত মরশুমে কোহলি ভাল খেলেছিলেন। ১৫টি ম্যাচে ৭৪১ রান করে কমলা টুপি জিতেছিলেন। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান ছিল। এবছর ২২ মার্চ ইডেনে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে আরসিবি। তবে তার আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা। বেঙ্গালুরুর নতুন নেতা রজত পতিদার ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ঠিক হবে রোহিত শর্মার ভাগ্য : সূত্র

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...