Saturday, June 20, 2026

সরকারি আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিদেশ মন্ত্রকের আধিকারিক!

Date:

Share post:

দিল্লিতে সরকারি আবাসন (residential complex) থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বিদেশ মন্ত্রকের আইএফএস (IFS) আধিকারিক। শুক্রবার ভোরে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় চাণক্যপুরী (Chanakyapuri) এলাকায়। দেশের প্রথম সারির আধিকারিকের এরকম সিদ্ধান্তের কারণ না জানা গেলেও অবসাদে (depression) আত্মঘাতী হওয়ার সম্ভাবনা উঠে এসেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

দিল্লির চাণক্যপুরীর উপর বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) আধিকারিকদের সরকারি আবাসনে থাকতেন আইএফএস (IFS) আধিকারিক জীতেন্দ্র রাওয়াত নামের ওই আধিকারিক। তাঁর সঙ্গে একতলার আবাসনে থাকতেন তাঁর মা। শুক্রবার ভোর ৬.২০ নাগাদ আবাসনের (residential complex) নিরাপত্তা রক্ষীরা তাঁর মৃতদেহ আবিষ্কার করেন। ঘটনার তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই আধিকারিক। তবে তাঁর ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

আধিকারিক রাওয়াতের স্ত্রী দেরাদুনের বাসিন্দা। তাঁকে খবর দেওয়া হলে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। প্রাথমিকভাবে মানসিক অবসাদে আত্মঘাতী হওয়ার তত্ত্ব সামনে এসেছে। মানসিক অবসাদের (depression) কারণে তিনি ওষুধ খাচ্ছিলেন বলেও দাবি। তবে কী থেকে অবসাদে ৩৫-৪০ বছর বসয়ী দেশের প্রথম সারির আধিকারিককে আত্মহননের পথে বেছে নিতে হল, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...