Saturday, June 20, 2026

পায়ে পেরেক, হাতে ইঞ্জেকশন! বিহারে উদ্ধার যুবতীর মৃতদেহ, ধর্ষণের আশঙ্কা

Date:

Share post:

এক যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য বিহারের নালন্দায়। অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারে ধর্ষণ করে খুনের আশঙ্কা পুলিশের। তবে খুনের নৃশংসতায় ফের একবার প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন বিহারের (Bihar) নারী নিরাপত্তা। যুবতীর পায়ে পেরেকের (nails) ১০ টি গভীর ক্ষত ও পিঠে স্যালাইনের (saline) ইঞ্জেকশন (injection) গোঁজা অবস্থায় উদ্ধার করে পুলিশ। মুখ্যমন্ত্রী নীতীশের কুমারের (Nitish Kumar) জেলাতেই এই ঘটনায় রাজ্যের নারী সুরক্ষা ক্রমশ তলানিতে ঠেকে যাওয়া নিয়ে সুর চড়িয়েছে আরজেডি (RJD)।

বুধবার রাতে বিহারের নালন্দার (Nalanda) বাহাদুরপুর গ্রামে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ দেখতে পান স্থানীয়রা। রাস্তার পাশে ছাইয়ের গাদায় দেহটি দেখতে পান স্থানীয়রা। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। দেহ উদ্ধার করে ময়না তদন্তে (post mortem) পাঠানোর পাশাপাশি পুলিশ জানায় মহিলার বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। খুনের আগে তাকে ধর্ষণ (rape) করা হয়ে থাকতে পারে বলেও অনুমান পুলিশের।

প্রাথমিক তদন্তে জানা যায়, যুবতীর পায়ের গোড়ালিতে অন্তত ১০টি পেরেক পোঁতার দাগ (nail marks) রয়েছে। সেই সঙ্গে ডান হাতে গোঁজা স্যালাইনের (saline) সূঁচ। স্থানীয়রা যুবতীকে চিনতে না পারায় পুলিশের অনুমান তাকে খুন করে ওই জায়গায় ফেলে যাওয়া হয়েছে। বিহারশরিফ সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এরপরই আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) তোপ, নীতীশ কুমারের (Nitish Kumar) নিজের জেলাতেই নারী নিরাপত্তার ছবি তুলে ধরে। তিনি স্পষ্ট দাবি করেন, নীতীশ জমানাতেই নারী নিরাপত্তা তলানিতে। ফলে দেশের নারীরা সব থেকে বিপদগ্রস্ত বিহারে। এই ঘটনায় কুসংস্কারের সন্দেহও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানানো হয় পুলিশের তরফে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...