Friday, June 26, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার শর্তসাপাক্ষে জামিন অয়ন শীলের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার জামিন পেলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। বিশেষ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় হুগলির অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। যদিও এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।কারণ, পুরনিয়োগ দুর্নীতি মামলাতেও অভিযুক্ত অয়ন শীল। সেই মামলা এখনও চলছে।তাই তাকে এখনও জেলে থাকতে হবে।

শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতির যে কটি মামলা ছিল তার বিরুদ্ধে, তার মধ্যে অধিকাংশতেই তিনি জামিন পেয়েছেন। জানা গিয়েছে, আর একটি মামলায় জামিন হলেই সম্ভবত জেল থেকে বেরতে পারবেন অয়ন।শিক্ষা দু্র্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নামার পর ২০২৩ সালের মার্চ মাসে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগে উত্তরপত্র কারচুপির অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। হুগলিতে বসেই ওএমআর শিটে অয়ন শীল কারচুপি করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মামলার জট ছাড়াতে অয়ন শীল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল সিবিআই, ইডি। তাকে জেরা করে বেশ কয়েকজনের নাম উঠে আসে।

২০২৪-এর ডিসেম্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাসপোর্ট জমা, মোবাইল নম্বর দেওয়া, তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা-সহ একাধিক শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর হয়েছিল। তবে সিবিআইয়ের মামলা চলায় তিনি জেল থেকে ছাড়া পাননি। শুক্রবার, ৭ মার্চ সেই মামলাতেও জামিন দিল বিশেষ সিবিআই আদালত। তবে এবারও বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত। তার মধ্যে আছে, ১ লক্ষ টাকার দুটি সিউরিটি বন্ড (৫০ হাজার টাকা করে) দিতে হবে অয়ন শীলকে। এছাড়া হুগলি, কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না তিনি।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...