Sunday, April 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের নীল জার্সিতে দেখা যেতে চলেছে সুনীল ছেত্রীকে। গত বছর জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু ফের ভারতীয় দলে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল।

২) ছেত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে কোচ মানোলো মার্কেজ বলেন, “এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ম্যাচগুলোর গুরুত্ব বিবেচনা করে আমি সুনীলের সঙ্গে কথা বলি এবং তাঁকে জাতীয় দলে ফেরার অনুরোধ জানাই।

৩) এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালে হোম ম্যাচে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের কাছে ১-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ভালো খেলেও হারের মুখ দেখে লাল-হ্লুদ। আর তাই এই হারার পরেও আশা ছাড়তে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তাঁর দল আগামী দিনে ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কোচ।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের সামনে ভারত। আর ফাইনালে উঠেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। জানালেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৈরি হয়েই নামবেন তাঁরা।

৫) অবশেষে জল্পনার অবসান। ২০২৫ সুপার কাপের আসর বসতে চলেছে ভুবনেশ্বরে। এমনটাই জানিয়ে দেওয়া হল সর্বভারতীয় ফুটবল সংস্থা। গতবছরও ভুবনেশ্বরে বসেছিল এই টুর্নামেন্টের আসর। ২১ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ।

আরও পড়ুন- অবসর ভেঙে ফের নীল জার্সিতে ফিরতে চলেছেন সুনীল

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...