Friday, June 26, 2026

রানার আবেদনে পাত্তাই দিল না মার্কিন সুপ্রিম কোর্ট, ভারতে ফিরছে মুম্বই হামলার মূলচক্রী

Date:

Share post:

শেষপর্যন্ত মুম্বই হামলার মূলচক্রী রানাকে (Tahaur Rana ) ঘাড় ধাক্কা দিল আমেরিকা। ভারতে ফিরলে অত্যাচারের শিকার হতে হবে, এই মর্মে আমেরিকার সুপ্রিম কোর্টে (SC ) আবেদন জানিয়েছিল রানা। তার আর্জি যথারীতি খারিজ করে দিল আদালত। এখন রানার ভারতে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

রানার আইনজীবী মার্কিন সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন, পাকিস্তানি মুসলিম হিসেবে মুম্বই হামলায় অভিযুক্ত হওয়ায় রানার ভারতে নির্যাতনের ঝুঁকি বেশি। রানা জানিয়েছিলেন, যদি এই প্রত্যর্পণ স্থগিত না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের এক্তিয়ার থাকবে না এবং শীঘ্রই আমার মৃত্যু হবে। রানার এই আবেদন কার্যত পাত্তাই দিলেন না মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা। ইতিমধ্যে প্রত্যার্পণের প্রক্রিয়া চলেছে ভারত-আমেরিকার মধ্যে।

গতমাসে ট্রাম্প জানিয়েছিলেন, ‘মার্কিন প্রশাসন এক কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল রানা। বিচারের জন্য তাকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ ২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার হয়েছিল। তাতে ৬ জন মার্কিন নাগরিক-সহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম সামনে আসে। হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছে রানা ৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...