Saturday, April 4, 2026

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া ?

Date:

Share post:

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাইতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে ফুটছে উন্মাদনার পারদ। তবে কী বলছে দুবাইয়ের আবহাওয়া? রয়েছে কি বৃষ্টির পূর্বাভাস? চলুন দেখে নেওয়া যাক।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দিনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয় সময় দুপুর ১টা থেকে খেলা শুরু হওয়ার কথা। জান যাচ্ছে, সেই সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে যত খেলা গড়াবে ততই তাপমাত্রা কমতে থাকবে। তবে খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ৩টে থেকে আকাশে মেঘ জমার কথা রয়েছে। তারপর থেকে সারা দিনই আকাশে মেঘ থাকার কথা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

যদিও বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। যদি কোন কারণে বৃষ্টি হয় , রবিবার যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে ম্যাচ হবে সোমবার।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারত জিতেছিল।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড, ক্লেটন, বিষ্ণুরাই ভরসা বিনোর

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...