Friday, June 12, 2026

আজ অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড, ক্লেটন, বিষ্ণুরাই ভরসা বিনোর

Date:

Share post:

আইএসএল-এ আজকে আরেক ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল এদিন সকালে তুর্কমেনিস্তান রওনা হচ্ছে এফকে আর্কাদাগের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনাল খেলতে। বুধবার রয়েছে সেখানে ম্যাচ। এদিকে আজই আবার শিলংয়ে আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলা নর্থইস্ট ইউনাইটেড। অস্কার ব্রুজো প্রথম দল নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে যাচ্ছেন। সহকারী বিনো জর্জ শিলংয়ে গিয়েছেন একমাত্র বিদেশি ক্লেটন সিলভা এবং জুনিয়রদের নিয়ে। তবে সিনিয়র দলের পি ভি বিষ্ণু, দেবজিৎ মজুমদার, নিশু কুমাররাও খেলবেন নর্থইস্টের বিরুদ্ধে।

জুনিয়রদের মধ্যে জেসিন টি কে, সায়ন বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন বিনোর দলে। শিলংয়ের আবহাওয়াই কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। শিলং ম্যাচ নিয়ে কোচ বিনো জর্জ বলেন, ‘‘কঠিন ম্যাচ। তবে তরুণদের কাছে পরীক্ষা। আমরা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করছি। রোজ নিজেদের উন্নত করার চেষ্টা করছি। প্রত্যেকটা ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শেষ ম্যাচ হলেও আমাদের খেলোয়াড়েরা অনুপ্রাণিত। ”

অপর দিকে জেসিন বললেন, ‘‘আমাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। চেষ্টা করব তিন পয়েন্ট পেতে।” বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে প্লে-অফের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-হলুদের। আলাদিন আজেরাইদের বিরুদ্ধে কঠিন লড়াই বিনোর দলের।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে গোয়া ম্যাচ জিতে উৎসবে মাততে মরিয়া মোহনবাগান

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...