Wednesday, June 24, 2026

পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি জয় উত্তরপাড়ার শুভমের

Date:

Share post:

লক্ষ্যপূরণ! পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো জয় করলেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। একাধিক প্রতিকূলতাকে জয় করে তিনি চূড়ায় উঠে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন। তাঁর সাফল্যের খবর এসে পৌঁছেছে উত্তরপাড়ার বাড়িতে। ছেলের সাফল্যে খুশি বাবা-মা, প্রতিবেশীরা।

পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল “ওজোস দেল সালাডো”, এটির উচ্চতা ২২৬১৫ ফুট (৬৮৯৩ মিটার)। এটি চিলির সর্বোচ্চ পর্বত। এটি চিলি ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতের একটি স্ট্যাটো ভলকেনো।
স্প্যানিশ নাম “ওজোস ডেল সালাদো” এর অর্থ “লবনের চোখ” এবং ওজোস ডেল সালাদো পাহাড়ের উপরে অবস্থিত “ক্রেটার হ্রদ” ৬৩৯০ মিটার উচ্চতায় রয়েছে। যা বিশ্বের সর্বোচ্চ হ্রদ বলে মনে করা হয়। ওজোস দেল সালাডোর শেষ আগ্নেয় বিস্ফোরণ হয়েছিল প্রায় ১৩০০ বছর আগে। তবে ১৯৯৩ সালে এই আগ্নেয়গিরি থেকে অগ্নিকুন্ডের পরিমাণ ক্ষুদ্র নির্গমন ঘটেছিল ।

আরও পড়ুন- বিশ্ববাংলা এগজিবিশন সেন্টারে শুরু ‘বেঙ্গল অটো এক্সপো’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...