Wednesday, June 24, 2026

নারী দিবসের ৫০ বছর! মহিলা ক্ষমতায়নের বার্তা মন্ত্রী শশী পাঁজার

Date:

Share post:

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন হাজার-হাজার মহিলা। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ পালন করল নারী দিবস। শুক্রবার সল্টলেকের সুবর্ণ কনফারেন্স হলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এছাড়া ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা দফতরের চেয়ারপার্সন।

প্রসঙ্গত, শনিবার তথা ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ছাড়াই হবে মিছিল। নারীদিবস এবার ৫০ বছরে পড়ল। সেই উপলক্ষে এবারের থিম ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। এই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে। থাকবে বাউল-সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এ-রাজ্যে নারীরা সবসময় এগিয়ে রয়েছেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। তাঁদের প্রথম সারিতে এনেছে। তৃণমূলই একমাত্র দল, যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। এছাড়াও রাজ্য মন্ত্রিসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও মহিলাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এ রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প যা অন্য কোনও রাজ্যে নেই। তাই তাঁর অবদানকে মাথায় রেখেই এবারের থিম করা হয়েছে ‘নারী দিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। কারণ তাঁর মতো করে মহিলাদের কথা আর কখনও কেউ ভাবেননি।

আরও পড়ুন- বিশ্ববাংলা এগজিবিশন সেন্টারে শুরু ‘বেঙ্গল অটো এক্সপো’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...