Friday, March 13, 2026

ডিজিটাল লেনদেনে সারা দেশে নজির তৈরি করল বাংলা, কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে

Date:

Share post:

ডিজিটাল লেনদেনে সারা দেশে নজির তৈরি করল বাংলা। কেন্দ্রের রিপোর্টই বলছে, ই-ট্রানজাকশন অর্থাৎ অনলাইন লেনদেন বাংলার ধারে-কাছে নেই কোনও ডবল ইঞ্জিন রাজ্য। শুধু ভূমি-রাজস্ব ক্ষেত্রেই বাংলা অনলাইন লেনদেনে রেকর্ড গড়েছে। কেন্দ্রের ই-তাল পোর্টালের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বাংলায় মোট ই-ট্রানজাকশন হয়েছে ৩৯ কোটি ৩২ লক্ষ। এর মধ্যে ২৫ কোটি ২৭ লক্ষ লেনদেন হয়েছে শুধুমাত্র ভূমি-রাজস্ব ক্ষেত্রে। এছাড়াও অনলাইনে শংসাপত্রের আবেদন ও প্রদান, কমার্শিয়াল ট্যাক্স, স্বাস্থ্য বিষয়ক অনলাইন পরিষেবা, সম্পত্তির রেজিস্ট্রেশনের মতো অনলাইন পরিষেবাগুলিতেও ব্যাপক অনলাইন লেনদেন হয়েছে বাংলায়।

উওরপ্রদেশ, অসম, ওড়িশার মতো ডবল ইঞ্জিন রাজ্যগুলি বাংলার তুলনায় অনেক পিছিয়ে। পিছিয়ে তামিলনাড়ু, তেলেঙ্গানার মতো অ-বিজেপি রাজ্যগুলিও। বাংলা ভূমিসংস্কার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে পিছনে ফেলেছে অন্যান্য রাজ্যকেও।

মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলার মা-মাটি-মানুষের সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক দফতরে অনলাইন পরিষেবা চালু হয়েছে। সমস্ত ক্ষেত্রেই অনলাইন লেনদেনের ব্যবস্থা। অর্থদফতরের কাজ চলে পোর্টালের মাধ্যমে। ভূমি ও ভূমিসংস্কার দফতরের মিউটেশন, জমির চরিত্র বদলের জন্য আবেদন, খাজনা প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ ডিজিটাল মাধ্যমেই হয়। এই অনলাইন লেনদেনের ফলে রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়েছে। খাজনা দেওয়ার প্রবণতাও বেড়েছে। ২০২৪ সালের ১৬ এপ্রিল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভূমি রাজস্ব আদায় পৌঁছেছিল প্রায় ৭০০ কোটি টাকায়। চলতি আর্থিক বছর শেষে এই অঙ্ক অন্তত ১৩০০ কোটিতে পৌঁছবে। ২০২৩-২৪ সালে এই খাতে আদায় হয়েছিল এক হাজার কোটি টাকা।

 

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...