Friday, June 19, 2026

তিন জেলায় চারটি মার্কেট কমপ্লেক্স, স্বনির্ভর গোষ্ঠীকে জমির ছাড়পত্র

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেক জেলা সদরে গড়ে তোলা হবে অন্তত একটি করে বহুতল মার্কেট কমপ্লেক্স। সেই মতো তিন জেলায় চারটি মার্কেট কমপ্লেক্স তৈরির অনুমোদন মিলল। স্বনির্ভর গোষ্ঠীর জন্য মার্কেট কমপ্লেক্স গড়ে তুলতে প্রয়োজনীয় জমি দেওয়ার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
জলপাইগুড়িতে দুটি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটি করে মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে। সেজন্য প্রথমে ক্ষুদ্রশিল্প নিগমকে জমি হস্তান্তর করবে ভূমি ও ভূমিসংস্কার দফতর। এখানেই শেষ নয়, বাকি জেলার জন্যেও জমির তালিকাও প্রস্তুত। শীঘ্রই আরও চার-পাঁচটি জেলার জমির ছাড়পত্র মিলবে। তারপর টেন্ডার ডাকা হবে। পিপিপি মডেলে জমি দেবে রাজ্য সরকার, বহুতলটি তৈরি করবে বেসরকারি সংস্থা। টেন্ডারের মাধ্যমে সেই সংস্থাকে বেছে নেওয়া হবে। ওই কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তল স্বনির্ভর গোষ্ঠীর জন্য ছেড়ে দিয়ে অন্য ফ্লোরগুলি ব্যবহার করতে পারবে সংস্থা। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের উপার্জনের সুযোগ তৈরি করে দিতেই এই পদক্ষেপ রাজ্যের। উল্লেখ্য, রাজ্যে ১২ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...