Friday, June 19, 2026

প্রধানমন্ত্রীর দ্বারে অভয়ার বাবা-মা! কেন বিজেপির নেতারা দেখা করছেন না ব্যাখ্যা তৃণমূলের

Date:

Share post:

এর আগে কখনও স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) কখনও রাষ্ট্রপতি (President of India)। মেয়ের নৃশংস খুনের বিচার চেয়ে একের পর এক দিল্লির দ্বারে ঘুরেছেন আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা। আবারও সেই দিল্লির পথে তাঁরা। কিন্তু বারবার খালি হাতে কেন ফিরতে হচ্ছে তাঁদের তা বিজেপির সামগ্রিক মানসিকতা বিচার করলেই সামনে আসবে, দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট স্মরণ করিয়ে দেন, ওনারা দিল্লিতে গিয়েছিলেন তো। কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির (President of India) কাছে। অমিত শাহ (Amit Shah) সময় দিলেন না। বাংলা ভাষাটা বুঝুন। বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটে। বামফ্রন্টের সময় অনেক বেশি ঘটত। কিন্তু তা নিয়ে যেভাবে রাজনীতি অভয়ার বাবা-মা দেখতে পাচ্ছেন না।

বারবার দিল্লি দরবারে গেলেও যে নিষ্ফলা হতেই হবে, একথা মৃতা চিকিৎসকের বাবা-মাকে বোঝানোর কেউ নেই। উপরন্তু তাঁদের বিভ্রান্ত করে সেই পথেই ঠেলে দিচ্ছে কারা, সেই মুখোশও খুলে দেয় তৃণমূল। কুণাল ঘোষ স্পষ্ট করেন, কিছু শকুন শকুনের রাজনীতি করছে। আর অভয়ার বাবা-মা বিভ্রান্ত হয়ে সেখানে প্রচারের জন্য হাজির হচ্ছেন। ওনারাই কলকাতা পুলিশের (Kolkata Police) উপর আস্থা নেই বলে সিবিআই (CBI) চাইতে গিয়েছিলেন। ওনারাই সিবিআই (CBI) ডেকে এনেছেন। ওনারাই বলছেন সিবিআই-তে সন্তুষ্ট না। ওনারাই এই বাম-অতিবাম তৃণমূল বিরোধীদের হাতে বিভ্রান্ত হয়ে নানা রকম কাজ করছেন।

যে বিজেপি বরাবর নারী-বিরোধী অবস্থানেই থেকেছে। যাঁদের বরাবর লোক দেখানো নারী-প্রীতি মূলত বাংলাকেই অনুসরণ করে হয়ে এসেছে, সেই বিজেপির প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে দেখা করার পরিকল্পনা এবার অভয়ার বাবা-মায়ের। সেখানেই কুণাল ঘোষের প্রশ্ন, কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আদায় করে আনত। অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করেছেন। তাতে সম্মতি দিচ্ছে না কেন্দ্র। কোন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন যিনি অপরাজিতা বিলে স্বাক্ষর করছেন না। মহিলাদের ন্যায় বিচারের বিলে স্বাক্ষর করছেন না তার কাছে যাচ্ছেন শুধু ছবি তোলার জন্য।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...