Wednesday, March 25, 2026

জিএসটি-র হার আরও কমবে বলে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Date:

Share post:

রাজস্ব আদায় যাতে সমান থাকে, সে জন্য ২০১৭ সালের ১ জুলাই জিএসটি-র গড় হার ধরা হয়েছিল ১৫.৮%। কর আদায় বৃদ্ধি পাওয়ার পর ২০২৩ সালে তা কমে হয়েছে ১১.৪%। আগামী দিনে সেই হার আরও কমবে বলে তার আশা। সেই সঙ্গে জিএসটি-তে করের হার এবং স্তর সরলীকরণের কাজও শেষের মুখে বলে দাবি অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী জানান, জিএসটি-র হার ও করের স্তর ঢেলে সাজানোর সঙ্গে নতুন কিছু ক্ষেত্রে করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল।চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হবে।

রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে নির্মলা বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি বাড়াতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় আরও বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক। তবে শেয়ার বাজারের দোলাচল নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। নির্মলা জানিয়েছেন, জিএসটি-র( gst) হার ও করের স্তর ঢেলে সাজানোর সঙ্গে নতুন কিছু ক্ষেত্রে করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে নির্মলা বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় আরও বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...