Wednesday, June 24, 2026

দোলের আগেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে! 

Date:

Share post:

মার্চের সুপার সানডেতে সকাল থেকে আলোচনার শিরোনামে শুধুই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের আবহাওয়া কেমন থাকবে সেই খোঁজ নেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের উর্ধ্বমুখী পারদ নিয়েও খানিকটা চিন্তিত বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়ে দিয়েছে নতুন করে একটা ঝঞ্ঝা আসছে বটে, কিন্তু তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি বা পারদ পতন কোনওটারই সম্ভাবনা নেই। বরং দুঃসংবাদ হল রঙিন বসন্ত উৎসবের আগেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে!

হাওয়া অফিসের (Weather Department) তরফে জানানো হয়েছে শুষ্ক আবহাওয়ার কারণে জেলায় জেলায় গরম বাড়বে। রবিবার সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ঊর্ধ্বমুখী মহানগরীতে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তামিলনাডু উপকূল ও মধ্য অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। যদিও দক্ষিণবঙ্গে এসবের কোনও প্রভাব নেই।আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...