Sunday, April 5, 2026

লুধিয়ানায় ভেঙে পড়লো বহুতল কারখানা, ধ্বংসস্তূপের তলায় আটকে একাধিক!

Date:

Share post:

পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana, Punjab) ফোকাল পয়েন্ট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল কারখানা।ধ্বংসস্তূপের তলায় আটকে একাধিক শ্রমিক। রাতভর চলল উদ্ধারকাজ। শনিবার সন্ধ্যার এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF ) পাশাপাশি পুলিশ, স্বাস্থ্যবিভাগ, দমকল কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রেনের সাহায্যে ওই কারখানার প্রথম তলায় সংস্কারের কাজ চলার সময় অসাবধানতাবশত কোনও একটি পিলার ভেঙে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। যখন দুর্ঘটনা ঘটে তখন সেখানে অন্তত ৩০ জন শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অনেকেই সরে আসতে পারলেও ১২ থেকে ১৫ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। প্রাথমিকভাবে ছজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক্স হ্যান্ডেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফ থেকেও পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...