Wednesday, June 24, 2026

ভর সন্ধেয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! জখম ২

Date:

Share post:

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি! শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। গুলিতে জখম হয়েছেন আরও এক যুবক। তাঁর নাম সন্তু দাস।

সূত্রের খবর, বিকাশ সিং ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- খড়ের গাদায় উদ্ধার তৃণমূল কর্মীর ভাইয়ের দেহ! পরিকল্পনা করে খুনের অভিযোগ পরিবারের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...