Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসর রোহিতের ? মুখ খুললেন গিল

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর থেকেই জোর জল্পনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ভস্রত অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান। এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর অবসর নেমে রোহিত? এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমন গিল। বললেন, আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না।

এই নিয়ে শুভমন বলেন, “ আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না। ম্যাচ জেতার কথা ভাবছি। কীভাবে ম্যাচ জিতব সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয, রোহিত ভাইও এখন জেতার কথাই ভাবছে। ওর সব লক্ষ্য দেশের হয়ে আর একটা আইসিসি ট্রফি জেতা।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি। তারপরে রোহিতভাই অবসরের কথা ভাববে। “

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে ফাইনালে রোহিতের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন- আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, এই ম্যাচে চাপ নিতে নারাজ গিলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...