Saturday, April 4, 2026

বাড়তি শুল্ক আরোপের পাল্টা জবাব! কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই ট্রাম্পকে হুঁশিয়ারি কার্নের

Date:

Share post:

শেষ হল ট্রুডো জমানা। টালমাটাল অবস্থার মধ্যে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নে। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই একহাত নিয়েছেন ট্রাম্পকে। হুঙ্কার দিয়ে তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নয়া পরিকল্পনা দরকার।

রবিবার দায়িত্ব নিয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নে বলেন, “আমরা নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব।” এদিন সাফ জানান, আমেরিকা কানাডার পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে তারাও পাল্টা কর চাপাবে। একইসঙ্গে তিনি বলেন, “আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, ততদিন পারস্পরিক শুল্ক থাকবে।”

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশ কানাডার বিরুদ্ধে হুমকির পর হুমকি দিয়েছেন। কখনও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দিয়েছেন আবার কখনও কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর কথা বলেছেন। এই পরিস্থিতিতে নয়া প্রধানমন্ত্রী কানাডাকে কী ভাবে পরিচালনা করবেন, সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

আরও পড়ুন- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু

 

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...