Friday, April 3, 2026

উচ্ছ্বাসে আগুন! ভারতের জয়ের আনন্দে বাজি থেকে বিপত্তি মালদহে

Date:

Share post:

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions’ Trophy) জেতায় গোটা দেশ জুড়ে রবিবার অনেক রাত পর্যন্ত হয়েছে উচ্ছ্বাস। কোথাও মিছিল, কোথাও শোভাযাত্রা, কোথাও বাজির রোশনাইতে মেতেছেন ভারতীয়রা। এরকমই উচ্ছ্বাস করতে গিয়ে বিপত্তি মালদহে (Maldah)। বাজির ফুলকি (fire cracker) থেকে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। যদিও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার এড়ানো গিয়েছে।

রবিবার রাতে ভারতের জয়ের পরে মালদহ হকার্স মার্কেট (hawkers market) মোড়ে বাজি উৎসবের মাতেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন ধরনের স্থানীয় বাজি ফাটানো হচ্ছিল। সেই সময়ই হঠাৎ হকার্স মার্কেটের ভিতরে আগুন জ্বলতে দেখা যায়। বাজির (fire cracker) ফুলকি উড়ে গিয়ে পড়ে হকার্স মার্কেটের (hawkers market) ভিতরে পড়াতেই আগুন লেগে যায়, এমনটাই অনুমান প্রাথমিক তদন্তে। দ্রুত সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা খবর দেন দমকলে।

দমকলের (fire brigade) একটি ইঞ্জিনের চেষ্টাতেই অল্প সময়ের মধ্যে সেই আগুন নিভে যায়। তবে বেপরোয়া বাজি (fire cracker) ফাটানোর ঘটনায় কোনও নিয়ন্ত্রণ বা নজরদারি ছিল কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় হকার্স মার্কেটের দু তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...