Friday, June 26, 2026

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওসাদের! কী নিয়ে কথা

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাণ্ডারী- সেকথা মানে বিরোধীরাও। সেই কারণে রাজনৈতিক মেরুকরণে যতই উল্টো দিকে অবস্থান থাকুক না কেন, এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqi)। সোমবার, নবান্নে (Nabanna) গিয়ে  মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ২৫ মিনিট তাঁদের মধ্যে আলোচনা হয়।

বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ বলেন, “এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম। টাকা খরচ না করে ফেলে রাখা হচ্ছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।” নওসাদ (Nawsad Siddiqi) জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে অভিযোগ করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ব্যাপারটা তিনি দেখবেন। পঞ্চায়েত সমিতি অবশ্যই বিধায়কের প্রস্তাবমতো এমএলএ ল্যাডের টাকা খরচ করবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওসাদ জানান, রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কোনও কথা হয়নি। এর আগেও একবার নবান্নে গিয়েছিলেন নওসাদ। সেবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছে। দীর্ঘ কথাও হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...