Monday, April 6, 2026

তৎপর পুলিশ! বিট্টু ক্ষেত্রী খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ১

Date:

Share post:

বিট্টু ক্ষেত্রীর মৃত্যুর ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক। ধৃতের নাম জাহেদুর রহমান। বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েত সদস্যার স্বামী। বাঙালবাড়ি যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জাহেদুর। রবিবার রাতেই ধৃতকে আটক করে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর সোমবার গ্রেফতার করা হয় তাকে।

জানা গিয়েছে, ঘটনার দিন রাত আটটা নাগাদ বিট্টু ধৃতের বাড়িতে কিছু টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। ধৃতের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা সুদে নিয়েছিলেন। শুধু তাই নয়, বিট্টুর পরিবারের আরও সদস্যদের থেকেও টাকা নিয়েছিলেন। যা সব মিলিয়ে ১৭ লক্ষেরও বেশি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জাহেদুর।

অপরদিকে ব্লক সভাপতি আশরাফুল আলি জানান, বিট্টুর পরিবার তৃণমূলের। জাহেদুর তৃণমূল সদস্যার স্বামী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে অপরাধী প্রমাণিত হবে তার অবশ্যই শাস্তি হবে। দলে থেকে কোনও অপরাধমূলক কাজ প্রশ্রয় দেওয়া হয় না। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায় বিট্টু ক্ষেত্রীর ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় খড়ের গাদার ভেতরে। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ আদালতে তোলা হয়। ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেমতাবাদ থানায় আনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার জেরেই প্রভাব পড়ছে রাজ্যের বাজেটে! পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে তোপ চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...