Friday, June 26, 2026

রেলের শোচনীয় অবস্থার দায় স্বীকার করে পদত্যাগ করুন রেলমন্ত্রী, রাজ্যসভায় দাবি সুস্মিতা দেবের

Date:

Share post:

দেশের সব থেকে প্রভাবশালী গণপরিবহন মাধ্যম ভারতীয় রেলের শোচনীয় অবস্থার জন্য দায়ী মোদি সরকার, রাজ্যসভায় এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তাঁর অভিযোগ, গত দশ বছরে মোদি সরকারের কার্যকালে ভারতীয় রেল মানেই যন্ত্রণা, দুর্ভোগ, প্রাণহানি, পদপিষ্ট হওয়ার ঘটনা, এবং অনিশ্চিত ভবিষ্যত৷ যে রেল একদিন গোটা দেশের গর্ব ছিল, আজ সেই রেলই দেশের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, অভিযোগ করেন সুস্মিতা দেব৷ ৬৭৮টি রেল দুর্ঘটনা ঘটেছে গত দশ বছরে। এই লজ্জাজনক অবস্থায় নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, রাজ্যসভায় দাবি জানান সুস্মিতা দেব৷

তৃণমূল সাংসদের মন্তব্য, প্রধানমন্ত্রী মোদির উচিত রেল মন্ত্রীকে ইস্তফা দিতে বলা। সুস্মিতা দেব যখন এই তোপ দাগছিলেন তখন রাজ্যসভায় উপস্থিত ছিলেন রেল মন্ত্রী নিজেই৷ তাঁর সামনেই রেল নিয়ে মোদি সরকারকে একহাত নেন সুস্মিতা দেব৷ রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিলকে সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে পর্যালোচনার দাবিও জানান তিনি৷ বলেন, মোদি সরকারের রাজত্বে রেল নিয়ে শুধু বাগাড়ম্বর হয়েছে, বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আসলে যাত্রী সুরক্ষা খাতে কোনও কাজই করা হয়নি।

আরও পড়ুন- তৎপর পুলিশ! বিট্টু ক্ষেত্রী খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ১

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...