Friday, June 26, 2026

দিন বদল! ১৫ মার্চ তৃণমূলের ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

ফের তৃণমূলের বৈঠকের দিনবদল। বৈঠক হবে ১৫ তারিখই। ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার তাড়াতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় সাফাইয়ে গড়ে দিয়েছেন কমিটি। গত বৃহস্পতিবার, সেই কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee)। সেদিনই জানানো হয়েছিল ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে সেই দিন পরিবর্তন করে ১৬ তারিখ করা হয়। কিন্তু ফের দিন বদল করে ১৫ মার্চ বৈঠক বলে জানানো হল।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট (Voter List) পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee), ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে ৬ মার্চ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। তবে, অন্য জরুরি কাজ থাকায় বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে। কিন্তু হোলি উৎসব থাকায় পরে ওই বৈঠকেরই দিন বদল করে ১৬ তারিখ করা হয়।

তবে, সূত্রের খবর রবিবার তৃণমূল নেতৃত্বের জনসংযোগের কাজ থাকায় রবিবারের বদলে ফের শনিবার বৈঠকের কথা জানানো হয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের নতুন সূচির বিষয়ে দলের সর্বস্তরে জানিয়ে দেওয়া হয়েছে।

১৫ মার্চ, শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। যোগ দেবেন তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...