Monday, March 23, 2026

ফের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার, ব্যাকফুটে বিরোধীরা

Date:

Share post:

ফের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। একই দিনে তিন জেলার তিনটি সমবায় নির্বাচনে(cooperative society) জয় পেয়েছে রাজ্যের শাসকদল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী হয়েছে জোড়াফুল শিবির। দক্ষিণ ২৪ পরগনা জেলার বহড়ু সমবায় সমিতিতেও জয়ী তৃণমূল। জেলায় জেলায় সমবায় নির্বাচনে জিতে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা। সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন তারা।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫১টি আসনে প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। ১ হাজার ২৭৬ জন ভোট দেন। তৃণমূল কংগ্রেস ৪৪টি আসন এবং বিজেপি ৭টি আসনে জয়ী হয়েছে। ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূলের দাবি, ভোটের ফলেই প্রমাণিত মানুষ তাদের সঙ্গে রয়েছেন। যদিও বিজেপি সেই দাবি মানতে নারাজ।

ডেবরার হরিনারায়ণপুরে সমবায় সমিতিতে মোট ৪১টি আসন ছিল। তার মধ্যে ২১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। ফলে ভোটের আগেই এই সমবায় তৃণমূলের দখলে চলে এসেছিল। রবিবার বাকি ২০টি আসনে নির্বাচন ছিল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরের। ৪৯ আসনেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। ৪০ বছর পর এককভাবে এই সমবায় সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের জয় নিয়ে ভগবানপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। বাংলায় বিজেপির উপর ভরসা করতেম পারছে না। তাই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই জেলার একের পর এক সমবায়ে তৃণমূল সমর্থীত পার্থীদের সমর্থন করে বুঝিয়ে দিচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে।

 

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...