Friday, June 26, 2026

কাজের টোপ দিয়ে হোটেলে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

তরুণী কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। আর সেই কাজ খুঁজতে যাওয়াই কাল হল। মাঝবয়সী এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।তিনি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কায়দা করে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয় হোটেলের ঘরে।সেকানেই ধর্ষণের শিকার হন ওই তরুণী।দক্ষিণ কলকাতায়(south calcutta) এই ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৯ বছর বয়সী ধৃত ব্যক্তির নাম কীর্তি মেহতা।মাসখানেক আগে ওই ব্যক্তির সঙ্গে ২১ বছর বয়সী তরুণীর পরিচয় হয়। ওই তরুণী তার কাজের প্রয়োজনের কথা এই ভদ্রলোককে জানিয়েছিলেন। তারপরই তরুণীকে কাজ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়।

গত ৭ মার্চ ওই তরুণীকে ভবানীপুরের(bhabanipur) একটি হোটেলে নিয়ে যান কীর্তি।ওই হোটেলের একটি ঘরেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এমনকী, হুমকি দেওয়া হয়, ঘটনার কথা কাউকে বললে পরিণতি খারাপ হবে।অবশ্য ভয় না পেয়ে ভবানীপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। কলকাতায় এক পানশালায় তিনি কাজ করেন। সম্প্রতি তিনি কাজের খোঁজ করছিলেন। শিয়ালদহ আদালতে ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।তরুণীর মেডিকেল টেস্ট করার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...