Wednesday, June 24, 2026

আদালতে আটকে থাকা জট কাটলেই শিক্ষক নিয়োগ, বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আদালতে আটকে থাকা জট কাটলেই শিক্ষক নিয়োগ হবে। রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা একেবারেই থাকবে না। মঙ্গলবার বিধানসভায় শিক্ষক নিয়োগ নিয়ে আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে প্রাথমিকে এখন শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৭০০। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকে নিয়োগ করা হয় ৯৪০০ জনকে। এদিন ব্রাত্য বলেন, আদালতের মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল। কিন্তু যাবতীয় জট নিরসন করে ১০ হাজার নিয়োগ আমরা প্রাথমিকে করেছি। কিন্ত রোস্টারের মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে। মুখ্যমন্ত্রী নির্দেশমতো বাকি জটগুলি ছাড়াতে পারব বলে আশা রাখছি। জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন- বিধানসভায় বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে তোপ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...