Friday, June 26, 2026

আগামিকাল এএফসি চ্যালেঞ্জ কাপের ফিরতি লেগে নামছে লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ অস্কারের

Date:

Share post:

আইএসএল অতীত।  এবার ইস্টবেঙ্গল এফসির পাখির চোখ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। আগামিকাল এএফসি চ্যালেঞ্জ কাপের ফিরতি লেগে নামছে লাল-হলুদ। প্রথম লেগে ঘরের মাঠে আর্কাদাগের কাছে হারতে হয়েছে অস্কার ব্রুজোর দলকে। তবে নতুন ম্যাচ নতুন দিন। বুধবার ফিরতি লেগে তুর্কমেনিস্তানের মাঠে নামবে লাল-হলুদ। তবে তার আগে  নামার আগে হাজারও সমস্যায় জর্জরিত লাল-হলুদ বাহিনী। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন ইস্টবেঙ্গলের হেডস্যার। অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাখির চোখ অস্কারের।

এই ম্যাচ নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো জানান , শারীরিক এবং মানসিক ভাবে সকলেই তৈরি এই ম্যাচ ঘিরে। এই ম্যাচের আগে অস্কার বলেন, “ ওরা যখন ভারতে খেলতে আসে, তখনও ওদের সম্পর্কে আমাদের কাছে ধারণা ছিল না। এখন আমরা অনেকটাই তৈরি। আর্কাদাগ খুবই ভালো দল। ওরা গত দুই মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেটপিস মুভমেন্টে বেশি জোর দিচ্ছি।“

এখানেই না থেমে লাল-হলুদের হেডস্যার বলেন, “ আমরা ভারতে যেরকম মাঠে খেলি, এখানের মাঠ তার চেয়ে আলাদা। লড়াই কঠিন হবে। তবে আশা করছি ম্যাচটি উপভোগ্য হবে।”

আরও পড়ুন- দিল্লির দায়িত্ব নিতে নারাজ রাহুল, বিকল্প হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...