Friday, April 3, 2026

CII পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান দেবাশিস ও রূপক

Date:

Share post:

২০২৫-২৬ সালের জন্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-এর (CII) পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজিএস (বি. জি. সমাদ্দার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড) গ্রুপের ডিরেক্টর দেবাশিস দত্ত (Debashis Dutta)। ভাইস চেয়ারম্যান হয়েছেন উডল্যান্ডস হাসপাতালের MD এবং CEO রূপক বড়ুয়া (Rupak Burua)। মঙ্গলবার, কলকাতায় অনুষ্ঠিত পুনর্গঠিত পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের প্রথম সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়।

১৯২০ সালে কাস্টমস ব্রোকার কোম্পানি ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডিং অ্যান্ড লজিস্টিকস প্রতিষ্ঠিত হয়। বিজিএস গ্রুপের ডিরেক্টর দেবাশিস। কলকাতার প্রথম কাস্টমস ব্রোকার কোম্পানি বিজিএস গ্রুপ যার AEO সার্টিফিকেশন রয়েছে। দেবাশিস দত্ত ফেডারেশন অফ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া (FFFAI)-এর প্রাক্তন চেয়ারম্যান এবং উপদেষ্টা এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI)-এর সদ্য প্রাক্তন সভাপতি। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদকও।

তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন রূপক বড়ুয়া উডল্যান্ডস হাসপাতালের এমডি ও সিইও। পূর্ব ভারতের স্বাস্থ্যসেবা পরিষেবা এবং প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে বহুমুখী ও দক্ষ পেশাদার রূপক বড়ুয়া। অত্যাধুনিক সুযোগ-সুবিধা, সরঞ্জাম এবং বিশ্বমানের চিকিৎসকদের সমন্বয়ে বহু-বিশেষায়িত এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কার্যকরভাবে সম্পদ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সহ-সভাপতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান স্নাতক এবং আইআইএম আহমেদাবাদ, আইআইএম বেঙ্গালুরু ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রাম করেন। দেবাশিস ও রূপককে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করল CII।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...