Wednesday, June 24, 2026

কত ডুপ্লিকেট এপিক কার্ড? জানতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ প্রতিনিধি, নিরুত্তর EC

Date:

Share post:

ভূতুড়ে ভোটার ধরতে জাতীয় নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াতে স্মারকলিপি জমা দিল তৃণমূল। মঙ্গলবার ফের তৃণমূলের (TMC) ১০ সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই।

ভূতুড়ে ভোটার ইস্যুতে চাপ বাড়াতে এদিন সন্ধে ছ-টা নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) দফতরে তৃণমূলের (TMC) ১০ প্রতিনিধি। দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ-সহ ১০ তৃণমূল সাংসদ। সেখানে গিয়ে তাঁরা দাবি জানান, সঠিক তথ্য পরিসংখ্যান দিয়ে কমিশনকে জানাতে হবে কত ভুয়ো ভোটার রয়েছেন। কমিশন যে জানিয়েছিল ৩ মাসের মধ্যে ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করবে, তা কিসের ভিত্তিতে তারা বলেছিল? এর উত্তরও চায় তৃণমূল কংগ্রেস।

কমিশন থেকে বেরিয়ে কল্যাণ বলেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক পদ্ধতিতে করতে হবে। সেটা নির্ভর করছে কমিশনের উপর। মানুষের আস্থা হল ভোটার কার্ড ও ভোটার লিস্টে। সেটা ঠিক না থাকলে আস্থা নষ্ট হয়ে যায়। তৃণমূল সাংসদ বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই। তিন মাসের মধ্যে বলছে সমস্যার সমাধান করবে, অথচ কোথায় কত সংখ্যক ভুয়ো ভোটার কার্ড রয়েছে তার তথ্য জানাতে পারছে না কমিশন। সঠিক সংখ্যাটা আমরা জানতে চাই।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...