Monday, April 6, 2026

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের গুণমান নিয়ে সংশয়, QR কোড স্ক্যান বাধ্যতামূলক

Date:

Share post:

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের গুণমান নিয়ে সংশয় দেখা দিল স্বাস্থ্য দফতর-সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে। বিভিন্ন অংশ থেকে অভিযোগ আসছিল অনেকদিন থেকেই।কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল(drug control) নিয়ন্ত্রক সংস্থা হাতেনাতে অভিযোগ পাওয়ার পর সতর্ক হল স্বাস্থ্যভবন। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, QR কোড স্ক্যান করে, ব্যাচ নম্বর দেখে যদি গ্রুপ ঠিক থাকে তাহলেই যেন এই ওষুধ ব্যবহার ও বিক্রি করা হয়।

সম্প্রতি, হাওড়ার আমতার মান্না এজেন্সি থেকে উদ্ধার হয়  ব্লাড প্রেসারের ওষুধ টেলমা ‘এএম ৪০’। সেই ওষুধ গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয় বলে অভিযোগ। এর পরই ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে এ বিষয়ে চিঠি লিখে বিস্তারিত জানতে চায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট। এর ভিত্তিতেই ওষুধ(medicine) প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, সংশ্লিষ্ট ওই ওষুধটি নকল। ব্লাড প্রেসারের যে ওষুধ নকল করা হয়েছে, তার ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। অর্থাৎ আসল ওষুধের সঙ্গে এই ওষুধের ব্যাচ নম্বরের হুবহু মিল রয়েছে।আসলে ব্যাচ নম্বর জাল করা হয়েছে। ওষুধের গায়ে থাকা যে নাম লেখা রয়েছে সেখানেও দেখা যায় বানান ভুল রয়েছে ওষুধের।

এর পরেই রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল যেন এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর তার কিউ আর কোড স্ক্যান করে তবেই যেন জনসাধারণকে দেয়। এর পাশাপাশি হোলসেল ও রিটেল চেনের যারা এই ওষুধগুলি সরাসরি মানুষকে বিক্রি করে থাকেন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে তবেই বিক্রি করা হয়। যদি স্ক্যান করে দেখা যায় কোনও তথ্য মিলছে না, তাহলে ওষুধটি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...