Monday, April 6, 2026

মোদিরাজ্যে নরবলি! তন্ত্রসাধনার জন্য ৫ বছরের শিশুকন্যার গলার নলি কেটে খুন

Date:

Share post:

নরেন্দ্র মোদির গুজরাটে (Gujrat) নরবলি! তন্ত্রসাধনার নামে নৃশংসভাবে খুন পাঁচ বছরের শিশু কন্যা। সোমবার পানাজ গ্রামের লালু তড়ভি (Lalu Tarvi) নামের এক বাসিন্দা তন্ত্রসাধনার সিদ্ধি লাভের জন্য গ্রামেরই এক বাড়ির সামনে খেলতে থাকা পাঁচ বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে তাঁর গলার নলি কেটে খুন করেন বলে অভিযোগ উঠেছে। কুঠার দিয়ে শিশু হত্যার পর তাঁর রক্তে অভিযুক্ত মন্দিরের বেদি ভিজিয়ে দেন বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ এরপর আরও এক শিশুকে তুলে নিয়ে গিয়ে একই কাণ্ড ঘটানোর আগেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মোদি-শাহদের (Narendra Modi – Amit Shah)নিজের রাজ্যের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন প্রত্যেকেই। প্রশ্ন উঠছে, বিজেপির (BJP State) ডাবল ইঞ্জিন রাজ্য এখনও এত কুসংস্কারে আচ্ছন্ন?

গ্রামের বাসিন্দাদের কাছে অভিযোগ পেয়ে লালু ওরফে ভুবা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর শারীরিক কোনও হেনস্থা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয়রা জানিয়েছেন লালু তড়ভি এলাকায় তন্ত্র সাধনার জন্য পরিচিত। কিন্তু শিশু কন্যাকে অপহরণ করে খুন করার মতো ঘটনা যে তিনি ঘটাতে পারেন তা আন্দাজ করতে পারেননি এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...