Tuesday, March 31, 2026

নারী ক্ষমতায়ন লক্ষ্য রাজ্যের! সিআইআইয়ের সভায় বললেন মন্ত্রী শশী পাঁজা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্যের মা-মাটি-মানুষের সরকার। মঙ্গলবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই-এর বার্ষিক সভায় সেই কথাই জানালেন মন্ত্রী ডা. শশী পাঁজা। তিনি বলেন, রাজ্যের স্থায়ী আর্থিক বৃদ্ধির জন্য প্রয়োজন নারী ক্ষমতায়ন। তাই বড় শিল্পের পাশাপাশি ছোট-মাঝারি শিল্পেও সমান গুরুত্ব দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের সরকার মহিলাদের সার্বিক ক্ষমতায়নের জন্য এমএসএমই-র উপর সবথেকে বেশি জোর দিয়েছে। দেশের মধ্যে সব থেকে বেশি মহিলা পরিচালিত সংস্থা রয়েছে বাংলায়। এদিন মন্ত্রী আরও বলেন, রাজ্যে কারিগরি শিক্ষায় ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা হচ্ছে যাতে তাদের কর্মসংস্থানে সুবিধা হয়। সিআইআই-এর বার্ষিক সভায় মন্ত্রী শশী পাঁজা ছাড়াও ছিলেন সন্দীপ কুমার, এস কে বেহারা, ড. অ্যান্ড্রু ফ্লেমিং, দফতরের সচিব ড. সৌমিত্র মোহন, হেমন্ত মালিয়া, দেবাশিস দত্ত ও দীপঙ্কর বি।

আরও পড়ুন- বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক! পণবন্দি ১৮২, খতম ২০ সেনা, দাবি বালোচ লিবারেশন আর্মির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...