Monday, March 30, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে অনুমতি কেন্দ্রের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবার লন্ডন সফরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে চলতি মাসের ২১ তারিখ রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুবাই হয়ে লন্ডনে যাবেন তিনি। বুধবার কেন্দ্র সরকারের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই সফরের অনুমতি দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। অক্সফোর্ডের পড়ুয়া এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন মমতা, পাশাপাশি একটি শিল্পবৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উন্নয়ন-সংস্কৃতি-পর্যটন-ইতিহাস থেকে শুরু কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা। এর পাশাপাশি বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ এবং ব্যবসার উল্লেখযোগ্য সম্ভাবনা নিয়ে লন্ডনের শিল্পবৈঠকে আলোচনা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। মূলত শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তাঁর লক্ষ্য। ২০২০ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। ২০২১-এ মমতাকে রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সেই বছর নেপাল সফরেও বাধা দেওয়া হয়। ২০২৩-এ দুবাই ও স্পেন সফরে সবুজ সংকেত দেয় বিদেশমন্ত্রক। লগ্নি টানতে স্পেন ও দুবাইতে যান মুখ্যমন্ত্রী। এবার লন্ডন সফরে যাচ্ছেন। আগামী ২৯ মার্চ কলকাতার ফিরবেন মমতা।

 

 

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...