Wednesday, June 24, 2026

বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব: বিজেপির শঙ্করকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“আমি বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব” – বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার বিধানসভার অভিবেশনে বাম আমলে চেয়ার ভাঙার প্রসঙ্গ তুলে বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেন, “আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়‌ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।” এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন ক্ষুব্ধ মমতা। বলেন, “প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।”

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গেলে তুমুল হট্টোগোল শুরু করেন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। সেই সময় মমতা মনে করিয়ে দেন, “আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য কোরো।” এইর পরেই বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।” এই কথার পরেও গোলমাল না থামায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।” ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মদন মিত্র, ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গে টেনে শঙ্কর বলেন, “আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখব, যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারব না।”
আরও খবরধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

পাল্টা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “ফিরহাদ হাকিমকে আমি নিজে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। মদন মিত্র বা হুমায়ূন কবীর যে কথা বলেছেন প্রতিটা ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এখানে বলা যায় না, তাও বললাম। আমাদের দল অনেক ডিসিপ্লিনড। আজ আপনারা এখানে যা বললেন তার ৯০ শতাংশ হলো ডাহা মিথ্যা।”

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...