Friday, June 26, 2026

রিসেল সাইটে সিএসকে বনাম মুম্বই ম্যাচের টিকিটের দাম প্রায় ১ লাখ!

Date:

Share post:

আইপিএলের (IPL) উন্মাদনা শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। ২২ মার্চ আইপিএলের বোধন।২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকের পক্ষ থেকে এখনও হোম গ্রাউন্ডের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়নি। তারই মধ্যে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। জানলে অবাক হবেন, এক রিসেল সাইটে সিএসকে বনাম মুম্বই (CSK vs MI) ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় ১ লাখের কাছাকাছি।

টিকিট রিসেল ওয়েবসাইট Viagogo-র মতে, সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের KMK লোয়ার স্ট্যান্ডের একটি আসনের সর্বাধিক দাম ৮৫,৩৮০ টাকা। ৮৪টি টিকিট বিক্রির জন্য উপলব্ধ। দাম শুরু হচ্ছে ১২,৫১২ টাকা থেকে। বর্তমানে, ওই ওয়েবসাইটে সিএসকের ৬টি হোম ম্যাচের টিকিট দেখানো হয়েছে।লোয়ার স্ট্যান্ডের টিকিট আসল দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, এবার ইডেন গার্ডেন্সে কেকেআরের যে ম্যাচগুলি রয়েছে, সেগুলির টিকিটের দামও অন্যবারের তুলনায় বেশি রাখা হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাইটপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন।চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেই সিএসকে শিবিরে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ৯ মার্চ মিনি বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ মার্চ ইয়েলোব্রিগেডে যোগ দিয়েছেন জাড্ডু। এবার আইপিএলে জাড্ডু ঝড় ওঠার অপেক্ষা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...