Tuesday, April 7, 2026

চিন থেকে চোরাপথে ক্ষতিকর আবির বাংলায়! কলকাতায় গোয়েন্দাদের কড়া নজরদারি

Date:

Share post:

সামনেই দোল উৎসব (Holi)। তাঁর আগেই রাজ্য জুড়ে ক্ষতিকর আবিরের রমরমা বাজার। চিন থেকে চোরাপথে খারাপ কেমিক্যাল মেশানো রং- এর কথা জানতে পেরেই কড়া নজরদারি শুরু গোয়েন্দাদের। সতর্ক কলাকাতা পুলিশও (kolkata police surveillance before holi)।

রঙের উৎসবে গালে মুখে নানা রঙের আবির মেখে উৎসবে মেতে ওঠেন সকলেই। ইতিমধ্যেই বহু ব‌্যবসায়ীও বড়বাজার থেকে আবির কিনে বিক্রি করেন নিজেদের এলাকায়। রাস্তার উপর চাঁদোয়া খাটিয়েও বিক্রি হচ্ছে পিচকারি, মুখোশ, রং আর আবির। গোয়েন্দা সূত্রের খবর দেশের কয়েকটি ব‌্যবসায়িক সংস্থা চিন থেকে রং বা আবির আমদানি করে। কিন্তু এবারে চোরাপথে সস্তার আবিরও পাচার হয়েছে রাজ্যে। সেই আবির দোলের অনেকটা আগে থেকেই চিন থেকে নেপাল হয়ে পাচার হয়ে এসেছে উত্তরবঙ্গ ও বিহারে। জমা হয়েছে কলকাতার বড়বাজারের বড় বড় গোডাউনে। ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাতেও। এই আবির বা রঙের দাম অনেকটাই কম তাই তা কেনার ঝোঁক বেশি। কিন্তু এতে এতটাই বিষাক্ত কেমিক্যাল থাকে যা স্বাস্থ‌্য ও পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর। সেই কারণে গোয়েন্দা, পুলিশের নজরদারিতে রয়েছে বড়বাজারের গোডাউনগুলি। ইতিমধ্যেই বেশ কিছু রং- আবিরের প্যাকেট বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...