Friday, April 3, 2026

সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়, কারণ ব্যাখ্যা পরিবহন মন্ত্রীর

Date:

Share post:

কম খরচে পৌঁছতে ভরসা সরকারি বাস। কারণ বেসরকারি বাসের থেকে সরকারি বাসের ভাড়া অনেকটাই কম।সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী রাস্তায় নামেন। বিভিন্ন ডিপোগুলিতে যান। শুধু তাই নয়,  পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নিজে রাস্তায় নামলেন। সরকারি বাসের সংখ্যা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরই রাস্তায় নামলেন স্নেহাশিস চক্রবর্তী।

পরিবহন দফতরের একাধিক আধিকারিক আমতলা ডিপো, ঠাকুরপুকুর ৩এ ডিপো, শিলপাড়া ডিপোতে ঘুরে দেখেন। যাত্রীদের সঙ্গে কথাও বলেন। এদিকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন সচিব সেক্টর ফাইভে গিয়ে বাসের পরিস্থিতি খতিয়ে দেখেন।তবে সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়, বিশেষ করে যেখানে ভালো বেসরকারি বাস পরিষেবা রয়েছে। বৃহস্পতিবার এমনই জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

তিনি জানান, হাওড়া, বারাসত, চুঁচুড়া, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোলে স্টেশন চত্বর বা বাজার এলাকায় যানজট হচ্ছে। টোটো কিনে যে কোনও জায়গায় যে কেউ চালাতে পারে, এর নির্দিষ্ট পারমিট হয় না। সেই কারণেই টোটোর জন্য কিউ আর কোড রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে। স্থানীয় পুলিশ, পুর আধিকারিক, টোটো ইউনিয়ন সামঞ্জস্য বজায় রেখে এই কাজ করবে বলেও জানান তিনি।

পরিবহন মন্ত্রী জানান, সেবক রোড বা হিলকার্ট রোডে টোটো চলাচল বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে বেসরকারি ৩০০ বাস চলাচল করে। এই বাসগুলি অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাক টার্মিনাসে এই বাসগুলিকে নিয়ে যাওয়া হতে পারে। সেক্ষেত্রে ট্রাক টার্মিনাসকে ঘোষপুকুরে স্থানান্তর করার চিন্তাভাবনা করছে পরিবহণ দফতর।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...