Thursday, March 19, 2026

ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু! তৃণমূলের চাপে মাথা নোয়াল কেন্দ্র

Date:

Share post:

ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবিরের এককাট্টা মনোভাব দেখে রীতিমতো চাপে পড়ে গিয়ে সুর নরম করতে বাধ্য হল মোদি সরকার৷ সংসদীয় সূত্রের দাবি, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজে তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভুয়ো এপিক কার্ড নিয়ে বিরোধী শিবিরের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷

ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুতে সংসদের এই অধিবেশনেই আলোচনা করতে হবে, আগেই সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল৷ সংসদীয় সূত্রের দাবি, এই ইস্যুতে সংসদীয় কক্ষে আলোচনার দাবিতে অনড় তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ফের সংসদে মুলতুবি প্রস্তাবের নোটিশ জমা দিয়েছেন, যেখানে সব সংসদীয় কাজ বন্ধ রেখে জরুরি ভিত্তিতে ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে৷ তৃণমূলের দেখানো পথে হেঁটে একই দাবিতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ), বিজেডি, জেএমএম, আম আদমি পার্টি, আইইউএমএল-র মতো আরও ৯টি বিরোধী দল সংসদে নোটিশ জমা দিয়ে রাজ্যসভায় এপিক ইস্যু নিয়ে আলোচনার জন্য সরব হয়েছে৷

লক্ষণীয়, নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও সরতে নারাজ তৃণমূল শিবির৷ তাদের দাবি, চলতি সংসদ অধিবেশনের যে ১০ দিন বাকি আছে তারমধ্যেই সবিস্তারে আলোচনা করতে হবে ডুপ্লিকেট এপিক কার্ডের বিষয়টি৷ বৃহস্পতিবার এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, গত মাসের ২৭ তারিখে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ভুতুড়ে ভোটার কার্ড ইস্যুতে প্রথম সরব হয়েছিলেন৷ তাঁর নির্দেশেই আমাদের দাবি হল, সংসদে ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে আলোচনা করতে হবে৷ সব দলকে বলতে সুযোগ দিতে হবে। সরকার ঠিক করুক আলোচনা কীভাবে শুরু করবে। আমরা চাই সংসদ চলুক৷ সেই সময়েই আলোচনা হোক ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু নিয়ে৷ এই ইস্যুতে আলোচনা না হলে গণতন্ত্রের পক্ষে ভাল হবে না৷

আরও পড়ুন- নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই বরাদ্দ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন পঞ্চায়েতমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...