Wednesday, April 29, 2026

আজ রঙিন বসন্তের আনন্দে আট থেকে আশি , রাজ্যবাসীকে দোলযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল’ রংয়ের আবেশে খুলে যাক মনের বদ্ধ দুয়ার। আজ (১৪ মার্চ ২০২৫) দোল উৎসব (Dolyatra)। বসন্ত পূর্ণিমার আনন্দে মাতোয়ারা বাঙালি। রাজ্যবাসীকে দোলযাত্রা শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শান্তিতে দোল উদযাপনের পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তাও দিয়েছেন তিনি। এবছর রঙিন বসন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানও প্রকাশিত হয়েছে। রাজ্যজুড়ে হোলি সেলিব্রেশনে (Holi celebration) মেতেছে ছোট থেকে বড় প্রত্যেকেই। রঙিন উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সজাগদৃষ্টি প্রশাসনের।

সাদাকালো জীবনের কঠিন চিন্তাগুলোকে এক নিমেষে ভ্যানিশ করে দিয়ে সব ধূসরতাকে রাঙিয়ে দিতে পারে দোল উৎসব। এবছর দোল এবং হোলি একসঙ্গে পালিত হচ্ছে। ছুটির দিনে পরিবার বন্ধুদের সঙ্গে রং খেলার মেজাজে আপামর বাঙালি। ভিড় বাড়ছে দিঘা – মন্দারমনি তে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বৃহস্পতিবার সকাল ১০টা ৩৭ মিনিটে পূর্ণিমা পড়েছে যা আজ শুক্রবার সকাল ১১ টা ২৫-এ ছেড়ে যাবে। আবার গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত থাকছে দোল পূর্ণিমা। কলকাতা ও মায়াপুরের ইসকন মন্দিরের সকাল থেকেই ভক্তদের ভিড়। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য প্রভাত ফেরীতে বসন্ত উৎসবের সূচনা হয়েছে। আকাশে -বাতাসে শুধুই ধ্বনিত হচ্ছে রবি ঠাকুরের গানের পংক্তি, ‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’।

 

Related articles

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...

আঙুলে কালি: নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দিলেন টলি তারকারা

দ্বিতীয় দফার নির্বাচনে নজরে কলকাতার (Kolkata) ভোট। আর কলকাতার ভোট মানেই সেখানে সেলিব্রিটি ভোট নজরে থাকবেই। বুধবারও তার...

বাহিনীর অত্যাচারের পরেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল: প্রত্যয়ী দলনেত্রী

সারাদিন ভবানীপুর কেন্দ্র জুড়ে ঘুরেছেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শেষবেলায় কেন্দ্রীয় বাহিনীর...

বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী ‘হাইজ্যাক’

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি।...