Sunday, June 14, 2026

দোল নিয়ে কুকথা বলে প্রচারে থাকার চেষ্টা! দিলীপের পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

শান্তিনিকেতনের দোল নিয়ে রাজ্য সরকার যেখানে পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের দোল উদযাপনের ভারসাম্য বজায় রেখে পদক্ষেপ নিয়েছে, সেখানে সোনাঝুরির (Sonajhuri) দোল নিয়েই কুকথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অমিত শাহের ঢঙে উল্টো করে টাঙানোর (up side down) দাওয়াই দিলীপের মুখে। পাল্টা আদৌ যে তিনি শান্তিনিকেতনের (Santiniketan) দোলের খোঁজ রাখেন না, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

বন দফতরের এলাকার পাশেই সোনাঝুরিতে শান্তিনিকেতনের সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বিগত কয়েক বছর ধরে দোলের আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে বন দফতরের এলাকায় যাতে বিশৃংখল পরিবেশ তৈরি না হয়, সেই বার্তা দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। তবে সোনাঝুরিতে যতক্ষণ খুশি দোল খেলার ছাড় দেয় বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police)।

অথচ কোন কিছু না জেনেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলতে থাকেন, বন দফতর নাকি বলেছে দোল খেললে সেখানে দূষণ হবে। এটা বলার স্পর্ধা যারা করতে পেরেছেন তাদের উল্টো করে টাঙানো (up side down) উচিত ওইখানেই। যারা উৎসবে বাধা দেয় তাদের দুর্যোধনের মত ধর্মসংস্কৃতিকে অপবিত্রকারী উল্লেখ করেন তিনি।

ঠিক উল্টো ছবি দোলের সোনাঝুরিতে। শুক্রবার অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে দোল উৎযাপিত হয় শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে। এরপরই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আসলে উনি কোন খবরই রাখেন না। শান্তিনিকেতনে (Santiniketan) দোল উৎসব উদযাপিত হচ্ছে। মেদিনীপুরের খবরও ঠিকভাবে রাখেননি। তাই সেখানকার লোকেরা ওনাকে বের করে দিয়েছে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...