Saturday, June 20, 2026

বেলুড়মঠে দোল উৎসব, সন্ন্যাসী-ব্রহ্মচারীদের সঙ্গে আবির খেলায় প্রেসিডেন্ট মহারাজ 

Date:

Share post:

রাজ্যজুড়ে যখন রং পলাশের পদাবলী, তখন ঐতিহ্য মেনে বেলুড়ে রামকৃষ্ণ মঠ মিশন (Ramakrishna Math Ramakrishna mission) প্রাঙ্গণেও পালিত হচ্ছে দোল উৎসব। সকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে পুজো – মঙ্গলারতির পর নগর পরিক্রমণ করেন সন্ন্যাসী- ব্রহ্মচারীরা। সামিল হন অগণিত সাধারণ মানুষ। এদিন ভক্তিগীতি, কীর্তনের তালে তালে সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গে আবির খেলায় সামিল হলেন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট গৌতমানন্দ মহারাজ(Goutamananda Maharaj)।

রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। বেলুড়মঠসহ বাংলার সব রামকৃষ্ণ মঠ-মিশনেই দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্ত সমাগম চোখে পড়ার মতো। ব্রজভূমির পাশাপাশি মায়াপুরের ইসকন মন্দিরেও আজ রঙের মেলা। মন্দিরনগরী বিষ্ণুপুর থেকে কোচবিহারের মদনমোহন মন্দির সর্বত্রই রাধা কৃষ্ণের পুজোয় ভক্তের ঢল।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...