Thursday, May 21, 2026

লাদাখ আন্দোলনের ‘নেতা’ সোনমের মুখে প্রশংসা বাংলার: ‘জল ধরো জল ভরো’কে স্বীকৃতি

Date:

Share post:

বাংলায় এসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নেওয়া একাধিক প্রকল্পকে আগেই স্বীকৃতি দিয়েছিলেন পরিবেশকর্মী সুদূর লাদাখের সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। এবার বাংলার বাইরেও বাংলার প্রকল্পের প্রশংসা করে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দূরদৃষ্টিকে অনুকরণ করতেই গোটা দেশকে অনুপ্রাণিত হওয়ার বার্তা দিলেন সোনম। তাঁর মতে বাংলার ‘জল ধরো জল ভরো’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, যা গোটা দেশের অনুকরণীয়।

সম্প্রতি গুরগাঁওতে স্বাস্থ‌্য সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, দূষণ নিয়ন্ত্রণে খুব ভাল কাজ করছে পশ্চিমবঙ্গ (West Bengal)। জল সংরক্ষণ একটা অত‌্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাংলা তৃণমূল কংগ্রেস সরকার সেই কাজটাই করছে গুরুত্ব সহকারে। এ জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে প্রশংসার দাবি রাখেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠার পরই সূচনা করেছিলেন ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের। বাংলায় (West Bengal) পথ দেখিয়েছিল দেশকে। জল সংকট ক্রমশ তীব্র আকার নিচ্ছিল দেশ জুড়ে। ২০১১-১২ অর্থবর্ষে মুখ‌্যমন্ত্রী বৃষ্টির জল সঞ্চয় এবং তা সংরক্ষণের মাধ‌্যমে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার পূর্ণ করে তোলার বার্তা দেন। জল ধরো জল ভরো প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের সফল বাস্তবায়নেই কালনা-২, বর্ধমান-২, মঙ্গলকোট, মেমারি, পূর্বস্থলীর মতো জায়গাগুলি সঙ্কটজনক অবস্থা থেকে ‘সেমি ক্রিটিকাল’ স্তরে উঠে এসছে।

জল সংরক্ষণের পাশাপাশি বাংলায় অপ্রচলিত শক্তির (nonconventional energy) ব‌্যবহার, পরিবেশ সংরক্ষণে নেওয়া পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিয়েছেন সোনম। গোটা দেশব্যাপী পরিবেশ রক্ষায় এই কাজ জরুরি। তাঁর আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ‘আইস স্তুপা’-র (Ice Stupa) আবিস্কারক এমনটা মনে করছেন এই কারণেই যে, স্রেফ বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৭০ লক্ষ মানুষের মৃত‌্যু হচ্ছে। শুধুমাত্র ভারতে বায়ুদূষণের কারণে মৃত‌্যুর সংখ‌্যা ২৫ লক্ষ। তাঁর কথায়, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত মানুষ মারা যায়নি। তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে পরিবেশের সঙ্গে মানুষের।

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...