Wednesday, April 8, 2026

জুম্মার নমাজ চলাকালীন হামলা পাকিস্তানের মসজিদে! গুরুতর আহত চার

Date:

Share post:

পাকিস্তানের খাইবার পখতুমখোয়া (Khyber Pokhtunkhowa) প্রদেশে রমজান মাসেও জারি নাশকতামূলক কার্যকলাপ। শুক্রবারের জুম্মার নমাজ চলাকালীন আইডি বিস্ফোরণে (IED blast) কেঁপে উঠল দক্ষিণ ওয়াজিরিস্থানের মৌলানা আব্দুল আজিজ মসজিদ। বিস্ফোরণে গুরুতর আহত চারজন।

খাইবার পখতুমখোয়ার সুন্নি সম্প্রদায়ের দ্বারা পরিচালিত আব্দুল আজিজ মসজিদে শুক্রবার বিপুল সংখ্যায় মানুষ জুম্মার নমাজের জন্য জড়ো হন। রমজান (Ramzan) মাসের শুক্রবার মসজিদে ভিড় তুলনায় বেশি ছিল। সেই সময় বিস্ফোরণে (blast) কেঁপে ওঠে মসজিদ। আহতদের দ্রুত ওয়ানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে মসজিদের বয়স্ক এক মৌলানা। জামাত-উলামায়ে-ইসলাম রাজনৈতিক দলের জেলা প্রধান মাওলানা আব্দুল নাদিম ও দুজনও আহত হন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বড়সড়ো নাশকতার ছক কষেই আইডি (IED) রাখা হয়েছিল মসজিদে। মসজিদের পালপিট এলাকাতেই সেই আইডি ছিল। খাইবার পথতুমখোয়া (Khyber Pokhtunkhowa) প্রদেশে সম্প্রতি বারবার এই সম্প্রদায়ের মানুষদের হামলার মুখে পড়তে হচ্ছে। এবারের হামলা একেবারে রমজান মাসে নমাজের মধ্যেই।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...