Saturday, April 4, 2026

স্ত্রীর পরকীয়া সন্দেহে চার বছরের শিশুকন্যাকে মেরে নদীতে ভাসিয়ে দিল বাবা!

Date:

Share post:

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে নিজের চার বছরের কন্যাসন্তানকে রাস্তায় আছড়ে ফেলে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায়। শিশুটিকে খুন করার পর ব্রিজ থেকে ছুড়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খুনের কথা স্বীকার অভিযুক্ত বাবা বুদ্ধদেব ঘোষের (Buddhadeb Ghosh)।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে দাম্পত্য কলহ ছিল বুদ্ধদেবের পরিবারে। বেশ কিছুদিন ধরে নিজের স্ত্রীকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সন্দেহ করতে শুরু করেছিলেন অভিযুক্ত। ধৃত বুদ্ধদেবের মা পুলিশকে জানিয়েছে, দোলের দিন (শুক্রবার) বাড়ির বউ রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়। বাড়ি ফিরে ছেলে বউকে দেখতে না পেয়ে রাগের মাথায় মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে বেরিয়ে যান বুদ্ধদেব। এরপরই রাস্তায় আছড়ে ফেলে খুন করেন নিজের চার বছরের শিশুকে। দেহ লোপাট করতে তা জলঙ্গি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ঘটনার কথা বাড়িতে স্বীকার করতেই গ্রামবাসীরা তাঁকে আটকে রেখে থানায় খবর দেয়। রাতেই নদী থেকে উদ্ধার শিশুকন্যার দেহ। পাশাপাশি বুদ্ধদেবকেও গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...