Friday, April 3, 2026

২১৪ পণবন্দিকেই মেরে ফেলা হয়েছে: জানালো চার বালোচ জঙ্গি জোট

Date:

Share post:

পাকিস্তান সেনার পক্ষ থেকে ট্রেন অপহরণের পরে ৩০০ পণবন্দিকে (hostage) মুক্ত করার যে দাবি করা হয়েছিল তা উড়িয়ে দিয়ে বালোচ জঙ্গিরা (Baloch militant) জানিয়ে দিল ২১৪ পণবন্দিকেই মেরে ফেলা হয়েছে। পাকিস্তানের চিরাচরিত একগুঁয়েমির মাশুল দিতে হয়েছে সাধারণ মানুষকে, দাবি বালোচ জঙ্গিদের।

যাত্রিবাহী ট্রেন অপহরণের (hijack) পরে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল বালোচ জঙ্গিরা। তার মধ্যে জেলবন্দি বালোচ জঙ্গিদের মুক্ত না করা হলে পণবন্দিদের (hostage) হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নিজেদের বিবৃতিতে জঙ্গিরা (militant) জানালো সময়সীমা পেরোতেই সব পণবন্দিদের (hostage) মেরে ফেলা হয়েছে।

দিন ১৫ আগেই বালুচিস্তানের দুই প্রধান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তানের আরও দুই জঙ্গি গোষ্ঠী। বালোচ লিবারেশন আর্মি (BLA), বালোচ লিবারেশন ফ্রন্টের (BLF) সঙ্গে জোট বাধে বালোচ রিপাবলিক গার্ডস (BRG) ও সিন্ধুদেশ রেভল্যুশনারি আর্মি (SRA)। এরপরই গঠিত হয় যৌথবাহিনী – বালোচ রাজি আজোই সিঞ্জর বা ব্রাস (BRAS)। তারপরই এই ট্রেন অপহরণ।

জঙ্গিদের সংগঠন মজবুত হওয়ার পরে যাত্রিবাহী ট্রেন অপহরণ। ফলে এবার সিন্ধুপ্রদেশেও নাশকতার আশঙ্কা করছে পাকিস্তান সেনা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...