Monday, April 13, 2026

নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার দিঘার জগন্নাথ মন্দির চত্বরে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

পুরীর আদলে দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মীয়মান জগন্নাথ মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। মন্দিরের অদূরেই ওই ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। ওই ফাঁড়ি পরিচালনার জন্য পুলিশে বেশ কিছু নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে বলে জানা গেছে।

দিঘায় গড়ে উঠছে পুরদস্তুর জগন্নাথ ধাম। সেখানেও যে পুরীর মতোই পুণ্যার্থীদের ভিড় হবে সেই কথাকে মাথায় রেখে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার গ্রহণ করা হলো বিশেষ পদক্ষেপ। নবান্ন সূত্রে খবর, দিঘায় জগন্নাথ মন্দিরের অদূরেই তৈরি হবে পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার মন্ত্রিসভার যেই বৈঠক ছিল সেখান থেকেই এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। l

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন দিঘায় এই জগন্নাথ মন্দির ৩০ এপ্রিল উদ্বোধন হতে চলেছে। ২০ একর জমিতে গড়ে উঠেছে এই মন্দির। ইতিমধ্যেই পুণ্যার্থীদের মধ্যে জগন্নাথ মন্দির নিয়ে উৎসাহ চরমে। তাই সকলের কথা মাথায় রেখে এবং ভিড়ের কথা নজর বন্দি করে যে কোন দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আগেভাগে পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।

আরও পড়ুন – পাকিস্তানি যোগ? অমৃতসরের মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা! ঘটনাস্থলে ফরেনসিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...